বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার সদর দক্ষিণে বৃক্ষরোপণ কর্মসূচি
সদর দক্ষিণ প্রতিনিধি: সারা দেশের মতো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কাযক্রমের উদ্বোধন হয়েছে।
সারাদেশে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর দক্ষিণ উপজেলায় ২০ হাজার ৩২৫টি বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হবে।
ads
প্রধান অথিতি উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার৷
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন৷
ads
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আশপিয়া রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হাসানসহ প্রমুখ।









