করোনায় লাকসাম আ.লীগ নেতা কানু লালের মৃত্যু, সৎকার করলো “বিবেক”
মাইনুল হক: করোনাকালে শবযাত্রায় প্রিয়জনদের অনেকেই দূরে থাকতে বাধ্য হচ্ছেন। আবার কেউ ভয়ে আসছেন না মরদেহের পাশে। তাই বলে সৎকার কার্যক্রম থেমে নেই। কুমিল্লা মহানগরীর করোনা যোদ্ধা ইউছুফ মোল্লা টিপুর স্বেচ্ছাসেবী সংগঠন “বিবেক” টিমের সদস্যরা সঙ্গী হচ্ছেন এই শবযাত্রায়।

ads
লাকসাম পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যাপক কানু লাল দেবনাথ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন।
বুধবার (১৫ জুলাই) “বিবেক” এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু, সিনিয়র সদস্য সাইফুল ইসলাম রনি ও মহিউদ্দিন হোসেনসহ লাকসাম ও মনোহরগঞ্জের “বিবেক” স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা মরদেহের শেষকৃত্য সম্পন্ন করেন।
ads










