বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সদরে বৃক্ষরোপন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। মঙ্গলবার (০৭ জুলাই) সকালে উপজেলার ২ নং উত্তর দূর্গাপুর ইউনিয়নের আড়াইওরা গ্রামে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল।
এসময় উপজেলা আদর্শ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.মুশিউল ইসলাম, উত্তর দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা পিন্টু সরকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রওশন জাহান প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান এড.টুটুল বলেন, জাতির পিতা আমাদের একটি দেশ দিয়ে গেছেন। এই দেশটিকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণ একটি মহৎ কাজ। মুজিববর্ষে আমাদের উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে বৃক্ষরোপণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গাছের চারা রোপণ এবং পরিচর্যার বিষয়ে সবাইকে আরও যতœবান হবার আহ্বান জানান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুশিউল ইসলাম বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি বান্ধব সরকার। আজকের দেশের এ সংকটময় সময়ে দেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে সকলের বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে ভূমিকা রাখতে হবে।











