দৈনিক আজকের জীবন সম্পাদকের মায়ের দাফন সম্পন্ন
লাকসাম প্রতিনিধি: দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সফিকুর রহমানের মা মেহেরুন্নেছার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে লাকসাম মমতাময়ী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। একই দিন রাত ১০টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সোমবার বিকেলে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাত ১০টায় জানাযার নামাজ শেষে নিজ গ্রাম সমশেরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন স্থানীয় জামে মসজিদের ইমাম হাফেজ জাহাঙ্গীর আলম।
জানাযার নামাজে ডিবিসি চ্যানেলের কুমিল্লা প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী, সাপ্তাহিক আমাদের অধিকার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাপ্তাহিক কুমিল্লা ব্যবস্থাপনা সম্পাদক জাফর আহমেদ, বিজয় টিভির কুমিল্লা প্রতিনিধি ও মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ হুমায়ুন কবির মানিক, সাংবাদিক মোজাম্মেল হক আলম, মাসুদুর রহমান, আমজাদ হাফিজ, আরিফুর রহমান ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ পাঁচ শতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।











