9926

কুমিল্লা চৌদ্দগ্রামের এর কৃতি সন্তান প্রতিরক্ষা সচিবের করোনায় মৃত্যু

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের সফল কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী স্যার করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচএ চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ঃ৩০টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
উল্লেখ্য, তিনি গত মে মাসের প্রথম সপ্তাহ থেকেই অসুস্থ ছিলেন। প্রথমে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর কোভিড-১৯ ধরা পড়ে। দুই সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। আজ সকালে সেখানেই তিনি মারা যান।
আবদুল্লাহ আল মহসিন চৌধুরী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর (কবি কামাল চৌধুরী) আপন ছোট ভাই।
১৯৬৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাস্থ জগন্নাথ দীঘি ইউনিয়নের বিজয়করা গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী বংশে আবদুল্লাহ আল মহসিন চৌধুরী জন্মগ্রহণ করেন। এ বছরের ৮ জানুয়ারি তিনি প্রতিরক্ষাসচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি এলাকায় একজন সহ, পরোপকারী ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। মহান আল্লাহ যেন এই মহৎ ব্যক্তিত্বকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

ads
ad

পাঠকের মতামত