9632

কুমিল্লার ২ সাংবাদিকের মৃত্যুতে রিপোর্টার্স ইউনিটির শোক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দিতে ২ সাংবাদিকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি। তাঁদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

কুমিল্লার চান্দিনায় করোনা উপসর্গ নিয়ে গোলাম মোস্তফা (৪৮) নামে এক সাংবাদিকের মৃত্যু ঘটেছে। সাংবাদিক গোলাম মোস্তফা চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কাশারীখোলা গ্রামের আব্দুর রহিম এর ছেলে। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা প্রতিনিধি ।

ads

কিছুদিন পূর্বে মোহনা টিভির দাউদকান্দি প্রতিনিধি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রাক্তন স্টাফ রিপোর্টার সৈয়দ শরীফ আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ০৩ জুন বুধবার সকাল ১১ টায় তার গ্রামে বাড়ি জামালপুরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এছাড়া সাংবাদিক গোলাম কিবরিয়ার শাশুরীর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি। মহান আল্লাহতালা তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন।

ads
ad

পাঠকের মতামত