ফোন পেয়ে করোনা রোগিকে এএসপি ফজলুল করিমের ত্রাণ সহায়তা
হোমনা প্রতিনিধি: কুমিল্লার (হোমনা-মেঘনা সার্কেল) এএসপি মো. ফজলুল করিম গতকাল বিকালে গ্রামের বাড়ি (ছুটি শেষে) বগুড়া থেকে ফিরেছেন কেবল। এমনই সময় ফোন এলো স্যার আপনি কি সার্কেল স্যার! স্যার আমাকে প্রতিবেশীরা ভালো চোখে দেখে না-কারো বাসায় কাজেও যেতে পারিনা। ঘরে কিচ্ছু নেই।
হে! হোমনা পৌর সভার কান্দা পাড়ার রং মিস্ত্রি ইয়াকুব আলীর স্ত্রী করোনা ভাইরাস পজেটিভ হওয়া জড়িনা বেগমের ফোন।
সাথে সাথেই থানার একজন সাব-ইন্সপেক্টকে দিয়ে ১০কেজি চাউল, ২কেজি আ্লু, ১লিটার সয়াবিন তেল, ১কেজি লবণ, ১কেজি মসুরের ডাল ও নগদ ৫শ’ টাকা দিয়ে পাঠিয়ে দিলেন।
তিনি বলেন, যেখানে মানুষকে ঘরে রাখা ই সম্ভব হচ্ছে না। সেখানে এমন অসহায় মানুষগুলোর খোঁজ খবর আমাদেরই রাখা উচিৎ।
করোনা ভাইরাসের মহামারী শুরু হওয়ার পর থেকেই হোমনা সার্কেল এর এই সিনিয়র সহকারী পুলিশ সুপার মানবতার সেবায় নিজেকে বিলিয়ে যাচ্ছেন অকাতরে।
আল্লাহ যেনো মহান এই মানুষটিকে ও তাঁর পরিবারের সকল সদস্যকে নিরাপদে ও হেফাজতে রাখেন।
তিনি তার পরিবারের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।









