ফর্টিস হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের ধন্যবাদ জানালেন এমপি বাহার
নিজস্ব প্রতিবেদক: লক ডাউন ঘোষণার পূর্বে থেকেই কুমিল্লার মানুষের জন্যে সকল প্রকার প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছেন এমপি বাহার।
কুমিল্লা আলেখাচর নোয়াপাড়া এএফসি হেলথ ফর্টিস হার্ট ইনস্টিটিউট এর পক্ষ থেকে ধন্যবাদ জানান হাসপাতাল কতৃপক্ষ এমপি বাহারকে।

করোনা পজেটিভ ১২ জন রুগীর মধ্যে ৮ জনকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করে বাড়ি ফেরানোর জন্যে ফর্টিস হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদেরও ধন্যবাদ জানান কুমিল্লা সদর আসনের সাংসদ ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।
উল্লেখ্য, কুমিল্লা আলেখাচর নোয়াপাড়া এএফসি হেলথ ফর্টিস হার্ট ইনস্টিটিউট হাসপাতাল গত কিছুদিন পূর্বে পরিদর্শন করেন এমপি বাহার৷
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, সিভিল সার্জন নিয়াতুজ্জামান, ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
ফর্টিস হার্ট ইনস্টিটিউটে গুরুতর অসুস্থ অবস্থা করোনা আক্রান্ত রুগীর চিকিৎসা করা হচ্ছে বেশিরভাগ।
তাদের এই চিকিৎসা সেবার জন্যে কুমিল্লার সকল মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান এমপি বাহার।











