8998

ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম’র উদ্যোগে পিপিই প্রদান

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার বিভিন্ন উপজেলায় সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী- পিপিই প্রদান করেন ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (১২ মে) বিকালে চান্দিনা উপজেলা সদরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে চান্দিনায় কর্মরত সাংবাদিকদেরকে পিপিই প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি রনবীর ঘোষ কিংকর, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, সহ-সভাপতি দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আবদুল বাতেন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. জাকির হোসেন প্রমুখ।

ads

এর আগে সোমবার (১১ মে) কুমিল্লা মডেল কলেজ মিলনায়তনে কুমিল্লা ও দেবিদ্বারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরকে পিপিই প্রদান করেন ওই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল কালাম আজাদ।

এছাড়া মঙ্গলবার (১২ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচশত, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনশত এবং চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড়শত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী- পিপিই প্রদান করেন তিনি। এসময় মাস্ক, গ্লাভ্স, গগজ, ক্যাপ প্রদান করা হয়।

ads
ad

পাঠকের মতামত