9001

কুমিল্লা স্টেডিয়াম মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হবে খাদ্যদ্রব্য: এমপি বাহার

সদর প্রতিনিধি: করোনা প্রাদুর্ভাবের কারনে কুমিল্লার কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

খাদ্য সামগ্রীগুলো সুন্দর পরিবেশে এবং সামাজিক দূরত্ব বজায়় রেখে বিতরণের জন্যে সোমবার কুমিল্লা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন তিনি, এক সাথে অনেক মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্টেডিয়াম মাঠ থেকেই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।

ads

এর আগে করোনা দুর্যোগের কারনে কর্মহীন হয়েপড়া করাতকল শ্রমিক, রং মিস্ত্রি ঋষি- জেলে, ফেরিওয়ালা, স্বর্ণ দোকানের কারিগর, রিক্সাভ্যান শ্রমিকসহ বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি বাহার।

কুমিল্লা স্টেডিয়াম মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক ও মহানগর আওয়ামীলীগ নেতা মোঃ লালু প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত