8155

কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুন উপহার সামগ্রী নিয়ে ছুটে গেলেন ওর্য়াডবাসীর কাছে

কুমিল্লা মহানগরের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুন উপহার সামগ্রী নিয়ে ছুটে গেলেন ওর্য়াডবাসীর কাছে। মঙ্গলবার রাতে তার নির্বাচনি এলাকা গোবীন্দপুর খলিফা বাড়ি, প্রাইমারি স্কুল সংলগ্ন, ডিসি রোড, রেল ক্রসীং এলাকার প্রায় দুই শতাধিক মানুষের কাছে এই উপহার সামগ্রী পৌছে দেন তিনি।
কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুন জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে করোনা সংক্রমন রোধে মানুষ ঘরে অবস্থানের সময় যাতে কোন প্রকার খাদ্যসংকটে না পরে এজন্য কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা আ ক ম বাহা উদ্দীন বাহারের সহযোগীতায় সিটি মেয়রের পরামর্শক্রমে এই উপহার সামগ্রী পৌছে দেয়া হয়। তিনি আরও জানান, এসকল এলাকার মানুষের যেকোন সমস্যা গুরুত্ব দিয়ে দেখা হবে। খাদ্য প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে পৌছে দেয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান সমাজ সেবক মোঃ আলী ইকরাম তুহিন সহ অন্যান্যরা।

ads
ad

পাঠকের মতামত