লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের পক্ষ থেকে পেরুল উত্তর ইউনিয়নের অর্ধশতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি উপজেলাব্যাপী করোনার প্রকোপে বিপাকে পড়া কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান। এরই ধারাবাহিকতায় রোববার পেরুল উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এনামুল হোসেন বাচ্চু।
বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন ও হতদরিদ্রদের হাতে হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় ইউপি সদস্য আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা তোফাজ্জল হোসেন রায়হান, ছাত্রলীগ নেতা তুহিন, স্বে”ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন, ব্যবসায়ী ইউনুছ মিয়া, সোহাগ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










