চৌদ্দগ্রামের ফাল্গুনকরা যুব সমাজের উদ্যোগে ৩৫০ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ
চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রামে সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অরাজনৈতিক উন্নত চিত্তের অধিকারী বিত্তবান ব্যক্তিরা বর্তমান সংকটে অসহায়দের পাশে দাড়িয়েছে।
তেমনি করে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে এগিয়ে এলো চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের ফাল্গুনকরার যুব সমাজ।
ads
ফাল্গুনকরার যুব সমাজের উদ্যোগে উক্ত ওয়ার্ডের মানবিক বিত্তবান ব্যক্তি ও প্রবাসী ভাইদের সহযোগীতায় চলমান করোনা পরিস্থিতি ও আসন্ন রমজানকে বিবেচনায় রেখে চাউল, ডাল, তেল, আলু, খেজুর, ছোলা, মুড়ি, কালোজিরাসহ সর্বমোট প্রায় ১৪ আইটেমের প্রায় চল্লিশ কেজী নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এই ওয়ার্ডের অসহায় ৩৫০ পরিবারের মাঝে রাতের অধারে পৌঁছে দিচ্ছে।
ads










