মনোহরগঞ্জ বিপুলাসার ইউপি চেয়ারম্যান’র নিজস্ব তহবিল থেকে ৩শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
মনোহরগঞ্জ প্রতিনিধি: চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে মনোহরগঞ্জ উপজেলার ১১নং বিপুলাসার ইউনিয়নের গরীব ও অসহায় প্রায় ৩শত পরিবারের মাঝে বিপুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল’র নিজস্ব তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিপুলাসার ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল, বিপুলাসার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক মাকসুদুর রহমান, বিপুলাসার ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল মাহমুদ, সহ সভাপতি নুরুল আলম হীরণ,সাবেক ছাত্রলীগ নেতা নাছির হোসেনসহ আরো অনেকে।
ads
সার্বিক সহযোগীতা করেছেন দুলাল চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রাজু।
ads











