তিতাসে নমঃপাড়া একতা সংঘের উদ্যোগে ক্ষুদ্র কুটির শিল্প শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের ক্ষুদ্র কুটির শিল্প শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৪ এপ্রিল দুপুর ৩ টায় নমঃপাড়া একতা সংঘের অস্থায়ী কার্যালয়ে এই খাদ্য সামগ্রী তুলে দেন বিশিষ্ট সাংবাদিক ও প্রভাষক হালিম সৈকত।
কাজহীন ১৫ টি হিন্দু পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। নমঃপাড়া একতা সংঘের নব নির্বাচিত সাধারণ সম্পাদক শিবু চন্দ্র নমঃ এই খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেন।
প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি আলু দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রী শচীন্দ্র চন্দ্র নমঃ, শ্রী সাধন চন্দ্র নমঃ, সুমন চন্দ্র নমঃ, নিকুঞ্জ চন্দ্র নমঃ,তাপস চন্দ্র নমঃ, রিপন চন্দ্র নমঃ, কানাই চন্দ্র নমঃ শামীম শান্ত ও মেহেদী হাসান রাজ প্রমুখ।
পরে ফ্রেন্ডস ক্লাবের সৌজন্যে হিন্দু পরিবারের মাঝে ৭০ টি মাস্ক বিতরণ করা হয়।











