7594

করোনা ভাইরাস: অসহায়দের খাদ্যদ্রব্য বিতরণ করছেন ফখরুল ইসলাম মিঠু

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও দ্ররিদ্র জনগোষ্ঠিদের কথা চিন্তা করে ভ্যান গাড়ি নিয়ে বাড়ি বাড়ি- রাস্তা ঘাটে ঘুরে অসহায়দের খাবার, খাদ্য সামগ্রী, করোনা ভাইরাস প্রতিরোধে জীবনুনাসক স্প্রে ও সুরক্ষা সরঞ্জাম বিরতণ করে যাচ্ছেন কুমিল্লা মহানগর ছাত্রদল এর সিনির সহ সভাপতি ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু।

বুধবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রায় তিন শতাধিক দরিদ্র মানুষদের মাঝে খাবার বিতরণ করেন।

ads

কুমিল্লা মহানগর ছাত্রদল এর সিনির সহ সভাপতি ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু বলেন, দেশের এই পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদেরকে সাথে নিয়ে নিজ উদ্যোগে কুমিল্লা নগরীর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ছিন্নমূল, দিনমজুর, রিক্সা চালক ও খেটে খাওয়া মানুষদের মাঝে বিরিয়ানি বিতরণ করছি ।

এছাড়া চাল, ডাল, আলু, পেয়াজ, সয়াবিন তৈল খাদ্য সামগ্রীসহ করোনা ভাইরাস প্রতিরোধে জীবনুনাসক স্প্রে ও সুরক্ষা সরঞ্জাম বিতরণসহ মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। আশা করি সকল বিত্তবানরা এগিয়ে আসলে কেউ না খেয়ে থাকবে না। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। দল-মত নির্বিশেষে দেশের এই ক্রান্তিলগ্নে অসহায়দের পাশে সবাইকে দাঁড়ানোর আহবান জানাচ্ছি৷

ads

এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক মাহমুদুল হক পিটার, কেন্দ্রীয় তরুণ প্রজন্ম দলের সাধারন সম্পাদক জিস কামাল, বে-সরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ সাধারন সম্পাদক ও মহানগর ছাত্রদল নেতা সাখওয়াত হোসেন সজল, মহানগর ছাত্রদল নেতা আতিকুল ইসলাম আনাস, সোহেল মিয়া প্রমুখ।

ad

পাঠকের মতামত