7572

তিতাসে আঃ রব মিয়া স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাসে করোনা ভাইরাস এর প্রভাবে হোম কোয়ারেন্টানে থাকা কর্মহীন মানুষের মাঝে ৩ এপ্রিল ২০২০ ইং তারিখ সকাল ১০ টায় পাঙ্গাশিয়া বিএম স্কুল এন্ড কলেজে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ ও ১ লিটার তেল।

ads

আব্দুর রব স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী তুলে দেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর নবী।

ads

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঙ্গাশিয়া বিএম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা লায়ন মোঃ জাহিদুর রহমান, বলরামপুর ইউনিয়ন আ’লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাইনুদ্দিন, তিতাস উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রলয়, স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী বিল্লাল হোসেন,
পাঙ্গাশিয়া বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস প্রিন্সিপাল নাসিমা আক্তার, সহকারি শিক্ষক মাহমুদা আক্তার সাথী, তুষার আহমেদ, খাদিজা আক্তার রত্না ও জমির হোসেন প্রমুখ।

ad

পাঠকের মতামত