কুমিল্লা মহানগরীতে ১২শত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য দিলেন কাউন্সিলর সোহেল
নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমন প্রতিরোধে নিন্ম আয়ের মানুষজন এখন ঘরে অবস্থান করছে। উপার্জন বন্ধ থাকা পরিবারগুলোর মাঝে নিজের হাতে খাবার সামগ্রী পৌঁছে দিলো ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো: সোহেল। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত ১৭ নং ওয়ার্ডে নিজের হাতে ১২ শ পরিবারে এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।
সরেজমিনে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় কাউন্সিলর সোহেলের প্রধান কার্যালয়ে চাল,তেল,আলু ডাল প্যাকেট করা হচ্ছে। কেউ খাদ্যদ্রব্য গুনছেন কেউবা তালিকা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন। সন্ধ্যার আগে প্রস্তুত হয়ে গেলো। পরে পিকআপে করে খাদ্য সামগ্রী নিয়ে কাউন্সির সোহেল ছুটলেন অসহায় মানুষের দরজায়। নাম ধরে ডেকে ডেকে এক ব্যাগ খাদ্যদ্রব্য তুলে দেন। এভাবে ১৭ নং ওয়ার্ডের ১২শ মানুষের হাতে পৌছে দেন খাদ্য সামগ্রী।
১৭ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণকালে কাউন্সিলর সোহেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিলো এই দূযোর্গে সবার ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেবার। যেভাবে নির্বাচণের সময় আমরা সবার দুয়ারে গিয়ে হাজির হয়েছিলাম। আমার নেতা কুমিল্লা সদর আসনের সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন বাহারের সার্বিক দিক নির্দেশনায় আমি আমার ১৭ নং ওয়ার্ডে তালিকা প্রস্তুত করে ১২শ ব্যাগ খাবার সামগ্রী বিতরণ করেচি। এর আগেও আমি পুরো ওয়ার্ডের সবাইকে ১টি করে মাস্ক, ২ টি করে সাবান ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেছি। আমি আমার ওয়ার্ডের সবাইকে বলবো আপনারা খাবার নিয়ে চিন্তা করবেন না। কেউ ক্ষুধায় কষ্ট পাবেন না। আপনারা ঘরে থাকুন। আমি আপনাদের ঘরে খাবার পৌছে দেবো।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, মহানগর ১৭ং ওয়াড আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন খোকন, তপন কুমার সাহা, হারাদন চন্দ পাল, মহানগর যুবলীগ নেতা হাবিবুর রহমান, মোঃ মাজেদুল হক বাদল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ, সেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।











