করোনা সংকটে অসহায় মানুষের পাশে ইউপি চেয়ারম্যান বাহালুল
নিজস্ব প্রতিবেদক: করোনা সচেতনতায় জনগনের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল। তৃণমূলের এ জনপ্রতিনিধি গত ১৪ মার্চ থেকে এলাকায় মাইকিং- লিফলেট এর পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন সচেতনতামূলক সামগ্রী বিতরণ করে চলেছেন। করোনার সংক্রমণ ঠেকাতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে ৩ হাজার পিস সাবান,১৫শ পিস মাস্ক ও ৭০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বুধবার বিকালে বৌ-বাজার এলাকায় বিভিন্ন সচেতনামূলক সামগ্রী বিতরণ করেন। আজ শুক্রবার থেকে এলাকার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে জানান। করোনা ঝুঁকি না কমা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বাহালুল জানান, ইউনিয়নের প্রত্যেকটি অসহায় ও নিম্মশ্রেণির মানুষের বাড়িতে সাবান, ব্লিচিং পাওডার, হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেওয়া হবে। করোনা ঝুঁকি এড়াতে লোকজনকে সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে ইউনিয়নে মাইকিং ও প্রচারপত্র বিলি করা হচ্ছে। বিদেশফেরত কেউ নির্দিষ্ট সময় হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘুরাফেরা করলে জেল জরিমানার বিষয়ে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। তারা যদি নির্দেশনা না মানে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সংবাদ দিচ্ছি। কেউ সাামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢালাওভাবে প্রচার প্রচারণা চালিয়ে তথ্য বিভ্রান্তি সৃষ্টি যেন না করতে পারে সে বিষয়ে প্রিয় নেতা হাজী বাহার এমপির নির্দেশে আমরা সজাগ দৃষ্টি রাখছি।
বাহালুল চেয়ারম্যান আরো বলেন, এ মুহূর্তে আমি বঙ্গবন্ধুর আদর্শের কুমিল্লার গণমানুষের নেতা হাজী বাহার এমপির একজন কর্মী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অন্যতম প্রধান কাজ। করোনা ভাইরাসের শংকার কারণে সকল কর্মজীবিদের আয় কমে গেছে। এতে করে নিম্নজীবী মানুষের আয় কমে গেছে। তাদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। এই দুঃসময়ে নানামুখী উদ্যোগ নিয়ে নিম্নজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে। অস্বচ্ছল মানুষের সহায়তায় সমাজের বিত্তবান শ্রেণীকে এই দুর্দিনে পাশে থাকারও আহবান জানান তিনি।











