কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২
জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা নামক স্থানে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে মারত্মক আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পেয়ার আহমেদ ও বাহার নামে দুইজনকে মৃত বলে ঘোষনা করেন। গুরুত্বর আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়।
ads
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের করেছেন৷
ads











