7280

করোনা ভাইরাস প্রতিরোধে মনোহরগঞ্জ পুুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ

মনোহরগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লার মনোহরগঞ্জে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। গতকাল দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ads

সচেতনতামূলক লিফলেট বিতরণকালে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই উল্লেখ করে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ক্রমাগত আমাদের দেশেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একমাত্র সচেতনতাই মহামারী ভাইরাসকে প্রতিরোধ করতে পারে। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বাড়ির আঙ্গিণা পরিচ্ছন্ন রাখতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে।’ সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদেরকে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাঠান মোঃ সাইদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, উপ-পরিদর্শক আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত