মুজিব জন্মশত বার্ষিকীতে কুমিল্লায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে নগর উদ্যান সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ads
এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর পিএএ, জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম প্রমুখ।
ads











