মনোহরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মনোহরগঞ্জ প্রতিনিধি: ‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্বপ্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ উদ্যোগে র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিমের সঞ্চালনায় র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মাইনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, নীলকান্ত সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবু জামাল খান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানিক, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মিলন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











