কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শিশু মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: শিশু অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে কুমিল্লার মনোহরগঞ্জে শিশু মেলা ২০২০ উদ্বোধন করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে দুই দিনব্যাপী এ শিশু মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার মাইনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান, নীলকান্ত সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবু জামাল খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানিক, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, আব্দুল বাকি মিলন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়।











