6518

তিতাসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মোসলেম মিয়া পেলেন ঢেউটিন ও আর্থিক অনুদান

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার ইউসুফপুর গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র মোসলেম মিয়াকে নগদ ৬ হাজার টাকা এবং ৯ ফুটের ১৬টি ঢেউটিন দিলেন উপজেলা পরিষদ ও প্রশাসন। রবিবার সকালে মোসলেম মিয়ার পরিবারের হাতে এ অনুদান তুলে দেন।

অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মদ রাশেদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম প্রমুখ।

ads

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মোসলেম মিয়ার একমাত্র বসবাসের বসতঘরটি মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি পারভেজ হোসেন সরকারের নজরে আনা হলে তাৎক্ষণিক এই অনুদান প্রদান করা হয়।

ads
ad

পাঠকের মতামত