সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সত্য উদ্ঘাটন ও সত্যের বিকাশ ঘটানো: জেলা প্রশাসক আবুল ফজল মীর
মাইনুল হক: সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সত্য উদ্ঘাটন ও সত্যের বিকাশ ঘটানো। একজন সাংবাদিককে আত্মসচেতনতার মাধ্যমে পেশার দায়িত্ব ও নির্দেশনা মেনে চলতে হবে। সব সময় সত্য ন্যয় ও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবেন। যুদ্ধপরাধী, রাজাকারদের পক্ষে থেকে সাংবাদিকতা করার প্রয়োজন নেই। এমন অভিমত ব্যক্ত করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। তিনি গত ২৭ ফেব্রুয়ারী কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরো বলেন সাংবাদিকগণ তাদের লিখনীতে বাংলাদেশকে এগিয়ে নেয়ার লক্ষে ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষেই দিক নির্দেশনা দিতে পারেন।

মহান স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পরলোকগত সাংবাদিকদের প্রতি সম্মান প্রদর্শন করে ১ মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়।
দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি জেলা পুলিশের (পরিদর্শক অপারেশন) এস এম আরিফুর রহমান, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসেন চিশতী,মফস্বল সম্পাদক নুরুল ইসলাম নিরব। অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সার্কুলেশন ম্যানেজার কাউসার আল হাবিব,দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া,কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও ৭১ টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন আহমেদ, শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি, অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস।

অনুষ্ঠানে পত্রিকার সফলতা কামনা করে ও পত্রিকাটি কিভাবে আরো ভালো করাযায় এই বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন নারায়নগঞ্জ প্রতিনিধি এস ডি অনিক, নারায়নগঞ্জ আড়াই হাজার উপজেলা প্রতিনিধি মোঃ সুমন হাসান, নারায়নগঞ্জ বন্দর প্রতিনিধি মোঃ কাইয়ম হোসাইন, নারায়নগঞ্জ সিদ্দির গন্জ প্রতিনিধি মোঃ অভি, চাঁদপুর মতলব প্রতিনিধি মমিনুল ইসলাম, বামছারাম পুর প্রতিনিধি শাহিন আহমেদ সাজু, আখাউড়া প্রতিনিধি মোঃ রাসেল মিয়া, আশুগন্জ প্রতিনিধি মোঃ বাবুল সিক্দার সহ আরো অনেকে।










