5959

কুমিল্লায় বিজিবি’র অভিযানে প্রায় ১লক্ষ টাকার মাদকদ্রব্যসহ আটক ৫

নিউজ ডেস্ক: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ একবালিয়া পোষ্টের টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৮/৭-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “দূর্গাপুর” নামক স্থান হতে ০৩ বোতল ফেন্সিডিলসহ (১,২০০/-) ০৩ জন মাদক সেবনকারী (১) মোঃ মোতালেব হোসেন (১৯), পিতা-মোঃ এমদাদ হোসেন, (২) মোঃ জাহেদুল হাসান চৌধুরী (২০), পিতা-মোঃ মাসুদ রানা এবং (৩) মোঃ শফিকুর রহমান সাকিব (২৩), পিতা-মোঃ আঃ জলিল সকলের গ্রাম-কনেশতলা, পোষ্ট-বালুয়ারচর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা’দেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১৫,০০০/- টাকা করে অর্থ জরিমানা করা হয়েছে। অপর একটি অভিযানে লক্ষীপুর পোষ্টের টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৭/১০-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “দলকুইয়া” নামক স্থান হতে ০২ বোতল ফেন্সিডিলসহ (৮০০/-) ০২ জন মাদক সেবনকারী (১) মোঃ শাকিল হাসান (৩০), পিতা-মোঃ শাহ আলম এবং (২) মোঃ গিয়াস উদ্দীন (৩২), পিতা-মোঃ বাচ্চু মিয়া উভয়ের গ্রাম-উনাইশাহ, পোষ্ট-রাজাপাড়া, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লাদ্বয়কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২,০০০/- টাকা করে অর্থ জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৯ বোতল মদ (৫৮,৫০০/-) এবং ৯৮ বোতল ফেন্সিডিল (৩৯,২০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৯,৭০০/- (নিরানব্বই হাজার সাতশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন৷

ads
ad

পাঠকের মতামত