নিজস্ব প্রতিবেদক: শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ২০১৮ ও ২০১৯ সালের জন্য ১০ জন গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হবে৷
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান কমিটি ২০১৮ সালের জন্য “আবৃত্তি” ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কুমিল্লা কবি ফোরামের প্রধান উপদেষ্টা কবি সংগঠক নাট্যাভিনেতা ফখরুল হুদা হেলালকে সম্মাননা প্রদানের জন্য মনোনীত করেছেন।
ads
তিনি জেলা শিল্পকলা একাডেমীর গুনীজন সম্মাননার জন্য মনোনীত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
ads






