53354

যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইসরায়েলের, লেবাননে পুরোদমে হামলার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে সর্বশক্তি দিয়ে হামলা চালিয়ে যেতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বুধবার রাতের যুদ্ধবিরতির প্রস্তাবে তিনি রাজি হননি বলেও জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর।

বৃহস্পতিবার লাইভ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে ২১ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির ১২টি পশ্চিমা ও আরব মিত্র রাষ্ট্র। এই প্রস্তাব সম্পর্কে নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, ‘যুদ্ধবিরতি নিয়ে খবরটি সত্য নয়। এটা আমেরিকা ও ফ্রান্সের একটি প্রস্তাব, যা নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথাই বলেননি।’

ads

আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রী আইডিএফকে (ইসরায়েলের সেনাবাহিনী) পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যে পরিকল্পনা আগেই হয়েছে। এ ছাড়াও যুদ্ধের সবটুকু লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে।’

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘উত্তরে (লেবানন সীমান্ত) কোনো যুদ্ধবিরতি হবে না।’

ads

এক্স মাধ্যমের ওই পোস্ট কাটজ আরও বলেছেন, ‘বিজয় এবং উত্তরের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে না আসা পর্যন্ত সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের সমস্ত শক্তি লড়াই চালিয়ে যাবে।’

গত সোমবার লেবাননে বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত ৬২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলা এখনো চলমান রয়েছে। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।

এর আগে, গত সপ্তাহেও দুই ধাপে লেবাননে থাকা হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত অসংখ্য পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণ ঘটেছিল। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান সমর্থিত গোষ্ঠীটি।

ad

পাঠকের মতামত