ইতালির মোনফ্যালকন শহরে বাংলাদেশিদের বিরুদ্ধে মেয়রের যুদ্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: ইতালির মোনফ্যালকন শহরে বাংলাদেশিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন শহরের মেয়র অ্যানা মারিয়া সিসিন্ত। শহরের প্রায় এক-তৃতীয়াংশ জনসংখ্যা বাংলাদেশি, যা মেয়রের মতে শহরের সংস্কৃতি এবং খ্রিস্টান মূল্যবোধের জন্য হুমকি।১৯৯০-এর দশকে কাজের সন্ধানে মোনফ্যালকনে আসেন অনেক বাংলাদেশি, যাদের বেশিরভাগই মুসলিম। তাদের সঙ্গে নিয়ে আসা সংস্কৃতিকে চক্ষুশূল মনে করেন শহরের বর্তমান মেয়র। তিনি ‘শহর সুরক্ষা’ মিশনের আওতায় খ্রিস্টান মূল্যবোধ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।
মেয়রের মতে, বাংলাদেশিদের জীবনযাত্রা এবং পোশাক শহরের পশ্চিমা সংস্কৃতির জন্য অগ্রহণযোগ্য। এমনকি তিনি সমুদ্র সৈকতে মুসলিম নারীদের পোশাক নিয়েও আপত্তি তুলেছেন। এছাড়াও, মুসলিমদের নামাজ জামাতে আদায়ের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। “আমরা এখানে কাজ করতে এসেছি, শান্তিপূর্ণভাবে বসবাস করছি। কিন্তু মেয়রের এমন আচরণ আমাদের জীবনকে কঠিন করে তুলেছে,এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।মেয়রের এই কঠোর পদক্ষেপের ফলে শহরের বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ইতালিতে বিদেশি শ্রমিকের চাহিদা বাড়লেও, অভিবাসনবিরোধী মনোভাব তৈরি হয়েছে রাজনৈতিকভাবে। ২০৫০ সাল নাগাদ শ্রমিকের সংকট দেখা দেওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও, প্রধানমন্ত্রীর মতো মেয়রও বিদেশিদের সংখ্যা কমানোর পক্ষে।মেয়র অ্যানা মারিয়ার এই সিদ্ধান্ত নিয়ে ইতালিতে উত্তেজনা বাড়ছে। দেশটির অভিবাসন নীতি ও বিদেশি সম্প্রদায়ের অবস্থান আরও সংকটময় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতালিতে প্রয়াই ২ লক্ষ্য প্রবাসী বাংলাদেশি বসবাস করে।










