49001

জরুরি স্বাস্থ্য সহায়তার জন্য ১৫০ কোটি মার্কিন ডলার চায় ডব্লিওএইচও

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (ডব্লিওএইচও) বলেছে, ইউক্রেন ও গাজাসহ স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতিতে আটকে পড়া লাখ লাখ মানুষের জীবন রক্ষায় সহায়তার জন্য ২০২৪ সালে ১৫০ কোটি মার্কিন ডলারের প্রয়োজন হবে।

সোমবার (১৫ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানায়, এ বছর বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষার প্রয়োজন হবে। ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস জেনেভায় একটি পণ্যবাহী জাহাজের প্রদর্শনী অনুষ্ঠানে বলেন, ৩০ কোটি মানুষের মধ্যে আনুমানিক ১৬ কোটি ৬০ লাখের জীবন রক্ষাকারী মানবিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন হবে।

ads

এটি করতে ১৫০ কোটি মার্কিন ডলারের প্রয়োজন হবে বলেও জানান ডব্লিউএইচও প্রধান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার প্রধান বলেন, ‘২০২৪ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডব্লিউএইচও ইতোমধ্যে ৪১টি স্বাস্থ্য সংকটে সাড়া দিচ্ছে। যার মধ্যে ১৫টি সর্বোচ্চ স্তরের জরুরি অবস্থায় রয়েছে।’

ads

টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, যারা এই ধরনের সংকটে পড়েছেন, তারা একটি নতুন বছরের বিভীষিকাময় সূচনার সম্মুখীন হচ্ছেন এবং এটি ২০২৩ এর শেষের দিকে ঘটে।

ইউক্রেন থেকে শুরু করে সুদান, গাজা পর্যন্ত সংঘাতের দীর্ঘ সারির তালিকা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘বিস্ময়করভাবে বিশ্বব্যাপী প্রতি পাঁচজনে একজন শিশু ২০২৩ সালে একটি সংঘাতপূর্ণ অঞ্চলে বসবাস করেছিল বা পালিয়ে গিয়েছিল।’

টেড্রোস আধানম গেব্রিয়াসুস ক্রমবর্ধমান জলবায়ু সংকট নিয়েও আলোকপাত করেন। তিনি বরেছেন, গত বছরটি মানব ইতিহাসে সবচেয়ে উষ্ণ ছিল। এটা স্বাস্থ্যের জন্য গুরুতর ক্ষতিকর। আফ্রিকাতে খরার কারণে ‘বিপর্যয়কর ক্ষুধা’ থেকে শুরু করে জলবায়ুর ক্ষতির প্রভাবের মাধ্যমে মারাত্মক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

টেড্রোস আধানম গ্রেব্রিয়াসুস জোর দিয়ে বলেন, ‘যারা জরুরি অবস্থার মুখোমুখি হচ্ছেন, তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবাগুলোতে বাধা প্রায়শই জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য বোঝায়।’

ad

পাঠকের মতামত