46167

পুলিশের সাবেক আইজিপি আব্দুর রউফ মারা গেছেন

নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) সভাপতি, ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, ষাইটশালা জামিয়া ইসলামিয়া আফসারিয়া মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রউফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত সপ্তাহে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টায় সেখানকার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ads

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী-সন্তান ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা সরকার বাড়ির কৃতি সন্তান ঢাকা ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ১১ টায় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

ads

বৃহস্পতিবার বাদ ফজর কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা তার গ্রামের বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

পুলিশের সাবেক আইজিপি মো. আব্দুর রউফ একজন ধার্মিক এবং সরল মনের মানুষ ছিলেন। স্কুল, কলেজ, মাদরাসাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান তিনি করে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষে দোয়া চাওয়া হয়েছে।

ad

পাঠকের মতামত