নিউজ ডেস্কঃ কুমিল্লার বুড়িচং থানার সংকুচাইল এলাকায় বৃহস্পতিবার (২৩ জুন) গভীর রাতে র্যাব বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ৭৬ বিঘি গ্রামের কেতাবর আলীর ছেলে মোঃ হৃদয় আলী (২৩)।
পৃথক আরেকটি অভিযানে বৃহস্পতিবার (২৩ জুন) ভোর রাতে সদর দক্ষিণ মডেল থানার সুয়াগাজী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব কৌশলে মালবাহি কার্গো ট্রাকের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৪০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো শেরপুর জেলার শেরপুর সদর থানার ঢাকলহাটি গ্রামের মৃত বাহার আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল ও বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।






