31895

কুমিল্লায় বিপুল পরিমান মাদকসহ আটক ১, প্রাইভেট কার জব্দ

ডেস্ক রিপোর্টঃ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন বাটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেট কারে ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১৬১ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার এবং ৭৮ বোতল বিদেশীমদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর গ্রামের দাগন চন্দ্র দাস এর ছেলে বিক্রম চন্দ্র দাস (২৭)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, বিয়ার এবং বিদেশীমদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত