31815

দুই দিনের সফরে ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ০৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান।

ads

এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারীসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই দিনের এই সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় পলিটিক্যাল কনসালটেশন হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ, একটি আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কয়েকটি সমঝোতা স্মারক সই করবেন বলে জানা গেছে।

ads
ad

পাঠকের মতামত