31791

ব্রাহ্মণপাড়ায় কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় ইউনিসেফের স্বাস্থ্য সামগ্রী বিতরন

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কোভিড-১৯ মোকাবেলার জন্য ইউনিসেফ থেকে প্রাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাসুদ আলম মোল্লা।
স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)
রিফাত আসমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ মবিন ইমতিয়াজ। এসময় উপজেলার ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ইউনিসেফের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত