22858

বরুড়ার চিতড্ডায় ক্যান্সার রোগীকে অনুদান প্রদান

বরুড়া প্রতিনিধি: চিতড্ডা ইউনিয়নের প্রবাসীদের সংগঠন এসো আলোর পথের উদ্যোগে শনিবার (২৯ মে) চিতড্ডা গ্রামের ক্যান্সার রোগী হতদরিদ্র সুরুজ মিয়া(৮০) ওরফে সাবান মিস্ত্রিকে চিকিৎসার জন্য অর্থসহায়তা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চিতড্ডা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, ৭নং ওয়ার্ড মেম্বার জীবন আলী, এসো আলোর পথের শুভাকাংখী মোঃ মিজানুর রহমান পোদ্দার, অহিদুল ইসলাম মাষ্টার, খোকন মাষ্টার, এসো আলোর পথের সভাপতি- আলহাজ্ব আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ ছফিউল্লাহ জীবন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাওলানা মো: মনির হোসাইন জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ, অর্থ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম মাহফুজ, সেচ্চাসেবী (চিতড্ডা) গোলাম কিবরিয়া বাপ্পী।

ads

উল্লেখ্য, ২১ জুলাই ২০১৭ হতে এ সংগঠনের প্রবাসী সদস্যগন মানবতার দৃপ্ত শপথ নিয়ে হাত বাড়িয়েছিলো এ যাবত তারা ইউনিয়নের বাহিরে টাংগাইলে ও কক্সবাজারের রোহিঙ্গাদের সহায়তাসহ ৭৮তম ইভেন্টে কাজ করতে পেরেছে।

আগামীদিনে এ সংগঠন তাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে ইউনিয়নের গরীব, অসহায় ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর বলে জানান, সংগঠনের সদস্যবৃন্দরা।

ads
ad

পাঠকের মতামত