22671

চান্দিনায় বিয়ের সম্পর্ক মেনে নেয়ায় অনশন ভেঙেছে তরুণী

চান্দিনা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় পাঁচধারা গ্রামে বিয়ে করে অস্বীকার করায় যুবকের বাড়িতে অনশন করেন নার্গিস নামে এক তরুণী। বিয়ের সম্পর্ক মেনে নেয়ায় অবশেষে অনশন ভেঙেছেন সেই তরুণী।

এর আগে বুধবার ২৬ মে বিকাল থেকে বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে পর্যন্ত অনশন করেন ওই তরুণী।

ads

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তরুণী জানান, তাদের বিয়ের সম্পর্ক মেনে নিয়েছে ছেলের পরিবার। তিনি অনশন ভেঙেছেন। সংসারে সুখী হওয়ার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

তার স্বামী চান্দিনার গল্লাই ইউনিয়নের পাঁচধারা গ্রামের প্রবাসী আবু ইউসুফের ছেলে সেনা সদস্য সালাউদ্দিন (২৫)। অপরদিকে নার্গিস আক্তার (২০) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চরকিস্তাপাড়া গ্রামের আবুল কাশেম এর মেয়ে।

ads

জানা যায়, স্থানীয় মাতব্বরসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছেলের পরিবারকে বিয়ে মেনে নেয়ার জন্য চাপ দেয়। এসময় পরিবার তাদের বিয়ে মেনে নেয়। এসময় তরুণীর স্বামী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও সেখানে উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত