কুমিল্লার মুরাদনগরে গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক
ডেস্ক নিউজ: “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষের মধ্যে ভূমিহীন ও গৃহহীন সকল পরিবারের জন্য ঘর নিশ্চিত করতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে সরকার। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণি অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। ঘর গুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।
বুধবার (২৬ মে) দুপুরে মুরাদনগর উপজেলায় চলমান ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান৷
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ, জেলা সহকারি কমিশনার (গোপনীয়) মোঃ জিয়াউর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল হাই, ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, আবদুল কাইয়ুম প্রমূখ।
পরিদর্শনকালে নির্মাণ শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়।










