সিসি ক্যামেরায় আওতায় আসছে পুরো বুড়িচং বাজার
ডেস্ক রিপোর্ট: সিসি ক্যামেরায় আওতায় আসছে কুমিল্লা জেলার বুড়িচং এর পুরো বাজার৷ সোমবার (২৪ মে) দুপুরে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
সাধারণ মানুষসহ ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, দমন ও অপরাধী শনাক্তের সুবিধার্থে পুরো বাজারকে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনার উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা ও সদর বাজার কমিটি। ইতোমধ্যে বাজারের গুরুত্বপূর্ণ কিছু স্থানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মােঃ সােহান সরকার।
স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি মােঃ মােজাম্মেল হক (পিপিএম), বাজার কমিটির সাধারন সম্পাদক মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মােঃ আখলাক হায়দার, উপজেলা নির্বাহী অফিসার মােছাম্মৎ সাবিনা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হােসেন মিঠু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান খান, দেবপুর পুলিশ ফাঁড়ি আইসি মোেঃ আবদুল্লাহ আল মামুন, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মােঃ শাহআলম, ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দার।
মােট ৮০ টি ক্যামেরার মাধ্যমে সমস্ত বাজার টি নিয়ন্ত্রণ করার পরিকল্পনা হাতে নেয়া হয়।
পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, বাজারে এই ধরনের উদ্যোগের ফলে আইন শৃঙ্খলা যেমন ঠিক থাকবে, তেমনি জান মালের নিরাপত্তা বাড়বে এবং পুলিশের কাজের গতি বাড়বে।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার সেকেন্ড অফিসার (অপারেশন) সুজয় কুমার, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম ঠিকাদার, রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান মাে: মােস্তফা, ষােলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মাে: বিল্লাল হােসেন ঠিকাদারসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও বুড়িচং থানার সকল সদস্য এবং বাজার কমিটির সদস্যগণ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বুড়িচং থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মােঃ মাকসুদ আলম৷









