কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক
ডেস্ক নিউজ: “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষের মধ্যে ভূমিহীন ও গৃহহীন সকল পরিবারের জন্য ঘর নিশ্চিত করতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে সরকার। কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণি অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। ঘর গুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।
সোমবার (২৪ মে) সকালে ব্রাহ্মণপাড়ায় উপজেলায় চলমান ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান৷
ads
এসময় সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিগণ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ads









