22448

বীর মুক্তিযোদ্ধা মুমিনুল হকের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুমিনুল হক এর নামাজে জানাজা সকাল ১১ ঘটিকায় ময়নামতি মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়৷

উক্ত নামাজে জানাজায় কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার’র পক্ষে মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল৷

ads

নামাজে জানাজায় অংশগ্রহণ করেন ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ মামুনুর রশিদ মামুন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাদের, কুমিল্লা আদর্শ সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মীর মোতালেব লিটন, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল বারেক, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক জাকির হোসেন ও ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন মেম্বারবৃন্দসহ কুমিল্লা মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ অন্যান্য নেতৃবৃন্দ৷

ads

পরে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ৷

এরপর মরহুমের লাশ জগন্নাথপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷

ad

পাঠকের মতামত