22395

হোমনা-তিতাসে অবৈধ দখলদারদের স্থান হবে না: এমপি মেরি

তিতাস প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা-গৌরীপুর মহাসড়কের পঞ্চবটি ব্রীজের পূর্বপার্শ্বে সওজ’র খালি জায়গা দখল করে শহীদ মিয়া নামক এক ব্যক্তি আরসিসি পিলার দিয়ে মাটি ভরাট করে দোকান ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। কয়েক মাস পূর্বে সওজ’র জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রসাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এলাকাবাসী জানান, সওজ’র কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে একটি দখলদার চক্র সরকারী জায়গা দখল করে দোকান নির্মান করছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে ২২ মে শনিবার বেলা ১১টায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী (সিআইপি) উক্ত দখলকৃত জায়গা পরিদর্শন করেন এবং ৩ দিনের মধ্যে তা সরিয়ে দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন।

ads

এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে হোমনা ও তিতাস উপজেলায় সকল সরকারী জমি উদ্ধারে পরিকল্পনা গ্রহণ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। হোমনা তিতাসে অবৈধ দখলদারদের কোন স্থান হবে না৷

দখল ও ভরাট বিষয়ে মো.শহীদ মিয়া বলেন, এ জায়গাটি মো. ফরিদ মিয়ার নিকট থেকে ক্রয় করছি। এটি যদি সরকারী জায়গা হয় তাহলে ছেড়ে দিবো।

ads

এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাফরুল হায়দার মুঠো ফোনে বলেন, খবর পেয়ে লোক পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মো.সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো.সাইফুল আলম মুরাদ, হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.কায়ছার ব্যাপারী, তিতাস উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো.আওলাদ হোসেন মুন্সি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম কামরুল হাসান তুষার, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.আল-আমিন শিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ইশতিয়াক আহম্মেদ আনিছ ও ছাত্রলীগ নেতা নাজিরুল ইসলাম মামুনসহ আরও অনেকে।

ad

পাঠকের মতামত