কুমিল্লা নগরীর ১৮নং ওয়ার্ডে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের হযরতপাড়ায় “আজ থেকে শপথ করি, সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা সদর আসনের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার’র নির্দেশে কুমিল্লা কে মাদক, জঙ্গী, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং মুক্ত করার লক্ষ্যে সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদ৷

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অ্যাড, শওকত আকবর, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম জবলু, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খন্দকার, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মমিন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল আহমেদ যুবলীগ নেতা ও সমাজসেবক মোঃ রাজু আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ৷










