22322

কুমিল্লা মহানগর শ্রমিক লীগ নেতা মো: উমাম’র দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরীর কাপ্তান বাজার ৪নং ওয়ার্ড নিবাসী পানি উন্নয়ন বোর্ডের সিবিএ এর সাবেক সভাপতি, কুমিল্লা মহানগর শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহি সদস্য কাজী মো: উমাম এর নামাজে জানাজা বাদ জুম্মা কাপ্তানবাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়৷

নামাজে জানাজায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য
ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এর পক্ষ থেকে মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা
এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আলোচনা করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ৷

ads

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা জেলা শ্রমিকলীগের সভাপতি মনির হোসেন জান্টু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সায়েরীন সায়ের, কুমিল্লা মহানগর শ্রমিকলীগের আহ্বায়ক এম এ আবদুল কাইয়ুম, কুমিল্লা মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল হায়দার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ মোকলেসুর রহমান ৪নং ওয়ার্ড কাউন্সিল, আবদুল জলিল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বেলাল হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দির নাজিম সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

পরে মরহুমের লাশ কাপ্তান বাজার কেন্দ্রিয় গোরস্থানে দাফন করা হয়৷

ads
ad

পাঠকের মতামত