22301

চৌদ্দগ্রামে হাফেজদের সংবর্ধনা প্রদান

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের হাফেজদের সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। এ উপলক্ষে শুক্রবার বিকেলে কালিকাপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়ােজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুফতি সাহাব উদ্দিন।

ক্বারী মনির আহমেদের সভাপতিত্বে ও আবদুল আলিম সাহেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার আজাদ, জাবেদ হােসেন, বেলাল হােসেন, মােঃ সােহেল,আজিম উদ্দিন, বদিউল আলম, ফখরুল হাসান, ফারুক হােসেন, আব্দুল আহাদ প্রমুখ।

ads

অনুষ্ঠানে কালিকাপুর গ্রামের কোরআনে হাফেজ আরমান হােসেন রিপাত, রাশেদুল হাসান, মােঃসাকিব হােসেন, গাজী মহিন উদ্দিন, নাজমুল হাসান নাইম, সালমান জাওয়াদ ও সারিহাতুল জিনানকে ফুল ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানায় এলাকাবাসী।

ads
ad

পাঠকের মতামত