অচিরেই ইপিজেডের বর্জ্যের সমস্যার সমস্যা সমাধান হচ্ছে: এমপি বাহার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ইপিজেডের ইকোটেক লিমিটেড এর কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার পরিদর্শন ও কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা ইপিজেডের যে সব বর্জ্য দূষিত পানি আছে সেগুলো যদি পরিশোধন না হয়ে বের হয়ে তাহলে কৃষি জমি, কৃষক ও পরিবেশের মারাত্বক ক্ষতি হবার সম্ভবনা রয়েছে। এক্ষেত্রে ইপিজেডের যত রকম বর্জ্য পানি রয়েছে সবগুলো সংগ্রহ করে বর্জ্য ও দূষিত পানিগুলোকে পরিশোধন করে ব্যবহার উপযোগী করা হচ্ছে। এতে শুধু পানি শোধনই হচ্ছে না পাশাপাশি পানি থেকে যে সব ময়লা আলাদা করে সেসব ময়লা শুকিয়ে জৈব সার তৈরি করা হচ্ছে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় ইপিজেডের বর্জ্য ও দূষিত পানির যে সমস্যা আছে তা খুব শীঘ্রই সমাধান করা হবে। ইপিজেডের পাশে যে খালটি রয়েছে তা সংস্কার করা হবে। এছাড়াও ইপিজেড ও সিটি কর্পোরেশেনের যে বর্জ্য ও দূষিত পানি রয়েছে তা সমাধানের জন্য প্রকল্প করা হবে, বুধবার দুপুরে কুমিল্লা ইপিজেডের ইকোটেক লিমিটেড এর কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার পরিদর্শন ও কর্তৃপক্ষের সাথে মতবিনিময় পরিদর্শন কালে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন এসব কথা জানান।
এ ব্যপার কুমিল্লা ইপিজেডের জিএম মোঃ জিল্লুর রহমান ইপিজেডের বর্জ্য পানি শোধন বিষয়ে জানান, ইপিজেডের বর্জ্য ও দূষিত পানি সাধারণ মানুষের জন্য যেন ক্ষতির কারণ না হয় বিষয়টি নিয়ে কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার ইপিজেডের প্লান্ট পরিদর্শন করেন। এক্ষেত্রে সিটি কর্পোরেশন মেয়ের মনিরুল হক সাক্ককুর সাথেও কথা হয়েছে তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন, আশাকরি অদূর ভবিষ্যতে আর কোন সমস্যা হবে না।
এ কাজে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানান কুমিল্লা ইপিজেডের সিগমা ইকোটেক লিমিটিডের সহযোগী তামজিদ রহমান।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু, সিগমা ইকোটেক লিমিটেডের পরিচালক অবঃ ব্রিগেডিয়ার জেনারেল মির্জা, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী মীর শওকত, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রী শুভাশিষ ঘোষ,সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।










