22141

অতিরিক্ত আইজিপি হলেন চার ডিআইজি

ডেস্ক নিউজ: বাংলাদেশ পুলিশের চারজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেওয়া হয়।

ads

পদোন্নতিপ্রাপ্ত চারজন অতিরিক্ত আইজিপি হলেন এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. দিদার আহম্মদ, নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি এম ‍খুরশীদ হোসেন ও বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

ads
ad

পাঠকের মতামত