মুরাদনগরে মা দিবসে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
আরিফ গাজী: বিশ্ব মা দিবসে কুমিল্লার মুরাদনগরে গরীব, অসহায় ও দুঃস্থ মায়েদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে মা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।
ads
এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আকতার, ক্রেডিড সুপারভাইজার কামরুল ইসলাম ভূইয়া প্রমুখ।
ads










