কুমিল্লায় ৮০ জন হিজড়ার মাঝে প্রধানমন্ত্রীর উপহার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় করোনাকালিন সময়ে সংকটে পড়া গনপরিহন ৮০ জন হিজড়ার মাঝে জেলা প্রশাসন আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টোডিয়ামে সামজিক দূরত্ব ও ¯^াস্থ্যবিধি মেনে হিজড়াদের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় সংসদ সদস্যের ব্যক্তিগত উপহার হিসেবে খাদ্য সহায়তা ও নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়।
ads
কুমিল্লার জেলা প্রশাসক মো. মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খানসহ আরো অনেকে।
ads










